• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড

চট্টগ্রামে ছাত্রদল নেতা সৌরভ বহিষ্কার, চার নেতাকে শোকজ

   ১ আগস্ট ২০২৫, ১২:০২ পি.এম.
সৌরভ প্রিয় পাল-ছবি সংগৃহীত
সৌরভ প্রিয় পাল-ছবি সংগৃহীত

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একইসঙ্গে তাকে সকল পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আরও চার সাবেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে যাদের মধ্যে রয়েছেন:

সাবেক সহ-সভাপতি বাপ্পি দে, বিপ্লব চৌধুরী বিল্লু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত তালুকদার, অপু চৌধুরী আকাশ।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম জানিয়েছেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের অফিস দখলের চেষ্টা ও হামলার ঘটনায় জড়িত থাকায় সৌরভ প্রিয় পালকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় সংশ্লিষ্টতা যাচাইয়ে চার নেতাকে শোকজ করা হয়েছে।

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে: মোস্তাফিজুর রহমান ইরান
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে: মোস্তাফিজুর রহমান ইরান
জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির
জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির