• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বৃষ্টির দিনে ঘুম ঘুম ভাব কেন হয়?

ভিওডি বাংলা ডেস্ক    ১ আগস্ট ২০২৫, ০২:২৯ পি.এম.
বৃষ্টি মানেই যেন এক অলস-ছবি : সংগৃহীত

অনেকেই বলেন, ‘বৃষ্টি পড়লেই যেন ঘুম ঘুম ভাব হয় বেশি’। বৃষ্টি মানেই যেন এক অলস, নরম, ঘুমঘুম একটা অনুভব!  শুধু আপনি নন, বেশিরভাগ মানুষই বৃষ্টির দিনে ঘুম বেশি পায় বা বিছানা ছাড়তে মন চায় না। কিন্তু কেন এমন হয়? এর পেছনে আছে বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা।

চলুন দেখে নেওয়া যাক, বৃষ্টির দিনে কেন ঘুম পায় বেশি: সূর্যালোকের অভাব

বৃষ্টির দিনে সূর্য দেখা যায় না বললেই চলে। এই আলো কমে যাওয়ায় শরীরের ‘সার্কাডিয়ান রিদম’ বা দেহঘড়ি বিঘ্নিত হয়। ফলে ঘুমানোর সময়ের সঙ্গে জাগ্রত থাকার সময় গুলিয়ে যায়, যার প্রভাব পড়ে আমাদের ঘুমে। কম আলোতে শরীর ঘুমের সংকেত পায়।

ঠান্ডা ও আরামদায়ক আবহাওয়া: বৃষ্টির সময় তাপমাত্রা কমে যায়। ঠান্ডা, স্যাঁতস্যাঁতে এবং আরামদায়ক পরিবেশ আমাদের শরীরকে শিথিল করে দেয়, যার ফলে ঘুমঘুম ভাব চলে আসে। বিজ্ঞান বলছে, ঘুম ভালো হয় ঠান্ডা পরিবেশে-আর বৃষ্টি সেটাই এনে দেয়।

বৃষ্টির টুপটাপ শব্দ: বৃষ্টির একটানা ‘টুপটাপ’ শব্দ একটি প্রাকৃতিক হোয়াইট নয়েজ (White Noise)। এ ধরনের শব্দ মনকে প্রশান্ত করে, বাইরের বিরক্তিকর শব্দ চাপা দেয় এবং ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ নিঃসরণে সহায়ক ভূমিকা রাখে।

বৃষ্টির বাতাসে চাপ ও অক্সিজেনের পরিবর্তন: বৃষ্টির সময় বায়ুচাপ কমে যায় এবং বাতাসে আর্দ্রতা বাড়ে। এসব পরিবর্তন আমাদের স্নায়ু ব্যবস্থায় ঘুমঘুম ভাব তৈরি করে। আবার অনেক সময় এসময় বাতাসে বেশি পরিমাণ ‘নেগেটিভ আয়ন’ থাকে, যা শরীরকে আরাম দেয়।

বৃষ্টির দিনে ভাজাপোড়া খেতে ইচ্ছে করে কেন: বৃষ্টির দিনের ঘুম আসা প্রকৃতির একটা মায়াবী ডাক। শরীর আর মন-দুটোই শান্তির খোঁজে থাকে এমন দিনে। তবে কাজ থাকলে একটু সচেতন হলে বৃষ্টির ঘুমঘুম ভাব সামলানো সম্ভব।

মানসিক প্রশান্তি ও অলসতা
বৃষ্টির ছন্দ, প্রকৃতির নরম রূপ এবং কাজের চাপ কম থাকায় মন নিজেই অলস হয়ে পড়ে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের শত্রু ছারপোকা
ঘুমের শত্রু ছারপোকা
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?