• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

কুষ্টিয়ায় বিএনপি মনোনয়নপ্রত্যাশী মইনুদ্দিনের বস্ত্র বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি    ১ আগস্ট ২০২৫, ০৮:৩১ পি.এম.
বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাফেজ মোঃ মইনুদ্দিন

কুষ্টিয়া-৪ আসনের খোকসা-কুমারখালীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাফেজ মোঃ মইনুদ্দিনের আয়োজনে গোপগ্রাম বাজারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী গণসংযোগ ও বস্ত্র বিতরণ কর্মসূচি। টানা বৃষ্টির মধ্যেও হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন পরিণত হয় মানবিকতা ও রাজনৈতিক সম্পৃক্ততার অনন্য উদাহরণে।

শুক্রবারর (১ আগস্ট) দুপুরে গোপগ্রাম বাজারে বিএনপি নেতা হাফেজ মোঃ মইনুদ্দিনের উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রায় এক হাজার নিম্নআয়ের মানুষ। নারী, পুরুষ ও শিশুরা নতুন কাপড় হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। টানা বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত জনতার উল্লাসে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্লোগান ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতি, স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ততা এবং বৃষ্টির মধ্যে কর্মসূচি চালিয়ে নেওয়ার মনোভাবকে এলাকার রাজনৈতিক মহল ইতিবাচকভাবে দেখছে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে হাফেজ মোঃ মইনুদ্দিন বলেন, –আমি তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে চাই। রাজনীতি মানেই মানুষের পাশে থাকা, আর সেই চেষ্টাই করে যাচ্ছি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক প্রচারণা নয়; এটি মানবিক দায়বদ্ধতা এবং সামাজিক সংযোগেরও একটি নিদর্শন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা আয়োজনটির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার