• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ট্রাম্প রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ১০:১৭ এ.এম.
ডোনাল্ড ট্রাম্প- ফাইল ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ও সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের উসকানিমূলক মন্তব্যের জবাবে দু’টি পারমাণবিক সাবমেরিনকে ‘যথাযথ অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, মেদভেদেভের বক্তব্য একটি ‘গুরুতর হুমকি’, যা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিতে পারে। তিনি বলেন, ‘আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

তবে ট্রাম্প স্পষ্ট করেননি তিনি পরমাণু অস্ত্রধারী নাকি পরমাণু চালিত সাবমেরিন পাঠিয়েছেন।

এর আগে মেদভেদেভ ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধে সময়সীমা নির্ধারণ ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকির জবাবে ‘ডেড হ্যান্ড’ নামের স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থার কথা উল্লেখ করে পাল্টা হুমকি দেন। তিনি বলেন, ‘প্রতিটি নতুন আল্টিমেটাম যুদ্ধের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।’

মেদভেদেভ ট্রাম্পের হুমকিকে ‘নাটকীয়’ ও অকার্যকর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘রাশিয়া এসব পাত্তা দেয় না।’

ট্রাম্প এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট একটি হুমকি দিয়েছেন। আমরা সেটিকে গুরুত্ব দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

ঘটনার পরপরই মস্কোর শেয়ারবাজারে দরপতন লক্ষ্য করা গেছে। তবে ক্রেমলিন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, ট্রাম্প ও মেদভেদেভ সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে একে অপরকে লক্ষ্য করে ধারাবাহিক ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। এ বিতর্ক শুরু হয় যখন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে ৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেন এবং যুদ্ধ বন্ধে একাধিকবার আল্টিমেটাম দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী