• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড বাংলাদেশে মেধার অভাব নেই, দরকার সহায়তা: জাইমা রহমান ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার

সাদুল্লাপুরে কৃষি জমিতে বকের ঝাঁক, পথচারীরা মুগ্ধ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি    ২ আগস্ট ২০২৫, ০১:১৩ পি.এম.
এক ঝাঁক বক-ভিওডি বাংলা
এক ঝাঁক বক-ভিওডি বাংলা

অল্প পানিতে সবুজ ঘাস উঁকি মারছে। নিভৃত গ্রামাঞ্চল ও বসতবাড়ির অদূরে কৃষি মাঠ। এ মাঠে রয়েছে অজস্র পোকামাকড়।

একইসাথে স্বল্প সংখ্যক দেশীয় প্রজাতির ছোট মাছও ছোটাছুটি করছে । আর এখানে আনাগোনা বেড়েছে সাদা বকের ঝাঁকেরও। হাপুস-হুপুস করে এসব কীটপতঙ্গ ও মাছগুলো আহার করছে এক ঝাঁক বক। হঠাৎ করে এ ধরনের চমৎকার দৃশ্য দেখে মুগ্ধ পথচারীরা। একইসাথে উচ্ছ্বসিত কৃষকরাও।

গতকাল শুক্রবার (১ আগস্ট) এ ধরনের এক অপরূপ চিত্র দেখা গেছে-সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের ছোট দাউদপুর গ্রামে। এ গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তার ধারে খাসবিল নামক স্থানে দলবেঁধে ছুটে আসছে অসংখ্য সাদা বক।

খোঁজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে গাইবান্ধার ফসলি মাঠ থেকে বোরো ধান সংগ্রহ করেছেন প্রান্তিক কৃষকরা। প্রায় মাস দেড়েক আগে এ ধান ঘরে তোলার পর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে কৃষি মাঠ। 

বর্ষাকালের এ মাঠ এখন আগাছার দখলে। এরই মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিতে অল্প পানিতে কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন রোপা আমন চাষাবাদের। এ মুহূর্তে ফসলি মাঠে অবস্থান করছে সাদা বকের দল। 

এছাড়া হালচাষ করা জমি থেকে বেরিয়ে আসা কীটপতঙ্গ খেতেই দলবদ্ধভাবে ছুটছে অসংখ্য বক।

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রামীণ জনপদে সাদা বক অতি পরিচিত পাখি। বিশেষ করে বর্ষা মৌসুমে মাঠের খাল-বিলে এই পাখির অবাধ বিচরণ দেখা যায়। তবে আগের তুলনায় সংখ্যায় এরা অনেক কম। এসব পাখি কেউ যেন শিকার না করে, এ ব্যাপারে সবাইকে আন্তরিক থাকা দরকার।’

ভিওডি বাংলা-  ইমন মিয়া/ জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়ি ভাঙচুর
ছবি: সংগৃহীত
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. মাসুদ
ছবি: সংগৃহীত
‘ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত’