• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুলাই ২০২৬, ১২:৩৭ এ.এম.
গ্রেপ্তার তানিম রেজা ওরফে বাপ্পি। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার তানিম রেজা ওরফে বাপ্পি। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ডিবি।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির প্রকৃত নাম মো. সুলেইমান। তিনি সোহেল রেজা, তানিম রেজা ও বাপ্পি নামেও পরিচিত। ৪৬ বছর বয়সী এই ব্যক্তি রাজধানীর মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত সুলতান রেজার ছেলে।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সক্রিয় ছিলেন। একই সঙ্গে তিনি ওই সন্ত্রাসী চক্রের অস্ত্রভাণ্ডার পরিচালনার অন্যতম দায়িত্ব পালন করতেন বলেও অভিযোগ রয়েছে।

ডিবির তথ্য অনুযায়ী, মতিঝিল থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় সুব্রত বাইনের সেকেন্ড ইন কমান্ড এবং তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক
ছবি: ভিওডি বাংলা
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০১
ছবি: সংগৃহীত
ডিএনসিসির ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা