• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৫ পি.এম.
কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১২ মিনিটে কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকার ঐ কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বিকেল ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কামরাঙ্গীরচরে টিনশেডের একটি জুতার কারখানায় আগুন লেগেছিল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর জলাবদ্ধতা
রাজধানীর জলাবদ্ধতা দায় কি শুধু সিটি করপোরেশনের, নাকি নগরবাসীরও?
ছবি: সংগৃহীত
ডিএসসিসির উচ্ছেদ অভিযান রবীন্দ্র সরোবরে সরানো হলো অবৈধ দোকান ও স্থাপনা
ছবি: সংগৃহীত
রাজধানীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার