রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৪১ জন, তেজগাঁওয়ে ৩১ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ৪৭ জন, উত্তরায় ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ১৩ জন রয়েছেন।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ৮৩টি মোবাইল ফোন, একটি হাইস গাড়ি, একটি মাইক্রোবাস, একটি ল্যাপটপ, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, ১৫টি বাঁশের তৈরি মশাল, আওয়ামী লীগের স্লোগানসংবলিত একটি ব্যানার এবং পাঁচটি প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য