• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রেমিক নদীতে ঝাঁপ দিতেই কেটে পড়লেন প্রেমিকা! বন্যার্তদের সহায়তায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী আনসারের মানবিকতায় পরিবারে ফিরলো অবুঝ শিশু ঢামেকে রোগী বাণিজ্য ঠেকাতে তৎপর আনসার জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামে বন্যার্তদের ধানবীজ ও পশুর টিকা দেবে সরকার: কৃষিমন্ত্রী জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান

আনসারের মানবিকতায় পরিবারে ফিরলো অবুঝ শিশু

মাদারীপুর প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আনসারের মানবিকতায় পরিবারে ফিরেছে বাবা-মা'র সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়া ৮ বছরের এক অবুঝ শিশু। আর এই অবুঝ শিশুকে উদ্ধার করে সততা, দায়িত্বশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদারীপুর জেলা হাসপাতালে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা।

গত বুধবার (১৫ জুলাই) মাদারীপুরের শিরখাড়া থেকে নিখোঁজ শিশুটি অবশেষে ফিরেছে পরিবারের কোলে। 

গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাত দশটার দিকে হাসপাতালের আউটডোরে একা ঘুরে বেড়ানো শিশুটিকে লক্ষ্য করেন আনসার মোঃ অন্তর মিয়া। তিনি বিষয়টি ক্যাম্প ইনচার্জ পিসি মোখলেসকে জানালে তারা শিশুটির সাথে পরম মমতায় কথা বলেন। পরে তল্লাশি চালিয়ে শিশুটির ব্যাগ থেকে খেলনাসহ নগদ ৬৪,১২০ টাকা উদ্ধার করা হয়।

শিশুটিকে নিরাপদ হেফাজতে নিয়ে আনসার সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেনকে জানান। তিনি হাসপাতালে এসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় শিশুটির বাবা ও চাচার সাথে যোগাযোগ করেন এবং সদর থানার ওসিকে বিষয়টি জানান। পরে শিশুটিকে পুলিশের মাধ্যমে ১৭ জুলাই (শুক্রবার) ভোররাতে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অর্থসহ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অভিমানে হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেয়ে আনসারদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকার জন্য আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিশুটির পরিবার। 

স্থানীয় প্রশাসনও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই দায়িত্বশীল ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কোমল পানীয়তে চেতনানাশক মিশিয়ে স্ত্রীকে হত্যা, অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ছবি: ভিওডি বাংলা
পাংশায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: ভিওডি বাংলা
ডিমলায় মসজিদে মোয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার