• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সংসদের বাইরে সংবিধান সংশোধনের সুযোগ নেই: আমীর খসরু

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ০৩:০৭ পি.এম.
আমীর খসরু মাহমুদ চৌধুরী-ছবি সংগৃহীত

সংবিধান সংশোধনের জন্য সংসদই একমাত্র বৈধ মাধ্যম-সংসদের বাইরে এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‌‘সংবিধান সংশোধনের বিষয়টি বর্তমানে আলোচনার মধ্যে আছে। তবে এই সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে। এজন্য প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। জনগণের সিদ্ধান্ত নিয়েই সংসদে বিষয়টি উত্থাপন ও পাস করতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই যদি কোনো পরিবর্তন আনতে হয়, সেটি অবশ্যই সংসদের ভেতরে হতে হবে। সংসদের বাইরে কোনো প্রক্রিয়া বা পথ সংবিধান সংশোধনের জন্য গ্রহণযোগ্য নয়। যারা নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তারা প্রকৃত অর্থে গণতন্ত্রে ও সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে না।’

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা যতই সংস্কার করি না কেন, রাজনৈতিক সংস্কৃতি না বদলালে তা কাজে আসবে না। সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও ঐক্য গড়ে তুলতে না পারলে জাতীয় স্বার্থে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।’

গত ৫ আগস্টের পর বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে ঐক্য নিয়ে যে প্রশ্ন উঠেছে, সে বিষয়ে আমীর খসরু বলেন, ‘আমি কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তাধারা থাকতেই পারে। যেখানে আমরা একমত হতে পারি, সেখানে ঐক্যবদ্ধ থাকব। বাকিটা জনগণের আদালতে তোলা হবে। কারণ, জনগণই এই দেশের মালিক।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের