• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

চাঁদাবাজির জন্য বিএনপির তিন নেতাসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইল প্রতিনিধি    ২ আগস্ট ২০২৫, ০৫:১০ পি.এম.

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ‘কিলার গ্যাং’-এর নামে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার ভোরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া। 
 
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়েছে।’
 
তবে শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ অভিযোগ করেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।’
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে এক অজ্ঞাত ব্যক্তি একটি চিঠি দিয়ে যায়। শুক্রবার সকালে কর্মচারী ওই চিঠি আজাহারুলকে দেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
চিঠিতে লেখা ছিল, ‘চিঠির কথা যদি কাউকে বলিস বা আইনের আশ্রয় নিস, তাহলে তোর মরদেহ খুঁজে পাবে না। মনে রাখিস, প্রশাসন সব সময় তোর পাশে থাকবে না। পাঁচ লাখ টাকা তোর কাছে কিছু না। এতদিন ব্যবসা করেছিস, কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আগামী ৩ আগস্ট রোববার সন্ধ্যা ৭টায় কাগমারী মাহমুদুল হাসানের বাড়ির সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে করে টাকা রেখে যাস।’
 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার