• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড বাংলাদেশে মেধার অভাব নেই, দরকার সহায়তা: জাইমা রহমান ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার গণপূর্তের নথিতে থাকছে না মুজিববর্ষের লোগো তাবিজ দেওয়ার নামে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার সংস্কৃতিসেবীরা কোনো দলের নয়, দেশের সম্পদ: ডিএসসিসি প্রশাসক

জলবায়ু সংকটে কণ্ঠ তুলল বরগুনার তরুণেরা

বরগুনা প্রতিনিধি    ২ আগস্ট ২০২৫, ০৮:২৫ পি.এম.
জলবায়ু সংকটে কণ্ঠ তুলল বরগুনার তরুণেরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের নেতৃত্ব এখন আর কেবল প্রত্যাশার জায়গা নয়, বরং সময়ের জোরালো দাবি। এই বাস্তবতাকে সামনে রেখেই বরগুনায় অনুষ্ঠিত হলো ‘আঞ্চলিক ইয়ুথ কপ ২০২৫’ সম্মেলন।

শনিবার (২ আগস্ট) বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একশনএইডের সহায়তায় আয়োজনটি বাস্তবায়ন করে ব্রাইটার্স, গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, দুর্বার ইয়ুথ নেটওয়ার্ক ও সোনার বাংলা ইয়ুথ ক্লাব।

সম্মেলনের সঞ্চালনায় ছিলেন ইয়ুথ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট ইফতার ইমা। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গৌতম চন্দ্র দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সিবিডিপির প্রধান নির্বাহী জাকির হোসেন মিরাজ এবং সংগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী মুনির হোসেনসহ শতাধিক তরুণ প্রতিনিধি।

সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন কৌশল ও তরুণদের ভূমিকা নিয়ে থিমেটিক আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, দলভিত্তিক সুপারিশ প্রণয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর, বিশেষত নারী, শিশু ও তরুণদের ওপর। অথচ তাদের কথা এখনো নীতিনির্ধারকদের টেবিলে তেমনভাবে পৌঁছায় না। ইয়ুথ কপ ২০২৫ এই ব্যবধান ঘোচানোর একটি সচেতন প্রয়াস।

ফুলঝুড়ি ইউনিয়নের অংশগ্রহণকারী রিয়াদুল ইসলাম বলেন, প্রতিবছর বর্ষায় আমাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়, ফসল নষ্ট হয়, পড়ালেখায় সমস্যা হয়। কেউ আমাদের কথা শোনে না। কিন্তু আজকের এই সম্মেলনে আমরা কথা বলার সুযোগ পেয়েছি।

সম্মেলনের অন্যতম আয়োজক দুর্বার ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি ইবরার হোসেন নিঝুম বলেন, বরগুনার তরুণদের জলবায়ু নেতৃত্বে প্রস্তুত করাই ছিল আমাদের লক্ষ্য। এই সম্মেলন তাদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারকদের সঙ্গে সেতুবন্ধ গড়ে তুলবে।

গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি খাইরুল ইসলাম মুন্না বলেন, এই আয়োজন তরুণদের শুধু সংযুক্তই করেনি, বরং জলবায়ু বিষয়ে গভীরভাবে ভাবতে ও প্রশ্ন তুলতে উদ্বুদ্ধ করেছে। জলবায়ু এখন তরুণদের ভবিষ্যতের অস্তিত্বের প্রশ্ন।

সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ৯টি ফোকাস গ্রুপ আলোচনা ও ৪টি কী-ইনফরম্যান্ট ইন্টারভিউ অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় স্থানীয় তরুণদের জীবনসংগ্রাম, অভিযোজন পদ্ধতি ও নেতৃত্বের আকাঙ্ক্ষা উঠে আসে।

সমাপনী পর্বে অংশগ্রহণকারীরা জলবায়ুবান্ধব জীবনযাপন, সচেতনতা বিস্তার, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তরুণদের কণ্ঠস্বর জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. মাসুদ
ছবি: সংগৃহীত
‘ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত’
ছবি: সংগৃহীত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা