• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ছাত্রদলের সমাবেশ আজ, বক্তব্য দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ১১:০০ এ.এম.
জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ-ছবি সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে একটি সমাবেশ আয়োজন করেছে। দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা এবং সাবেক ছাত্রনেতারাও অংশ নেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী

প্রথমে জাতীয় শহীদ মিনারে এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা থাকলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে পরে স্থান পরিবর্তন করে শাহবাগ নির্ধারণ করা হয়। সমাবেশ উপলক্ষে জনসাধারণের যেকোনো অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল।

সমাবেশ ঘিরে শৃঙ্খলা ও জনভোগান্তি এড়াতে ছাত্রদল ৬ দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে:

কোনো ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না, প্রতিটি ইউনিটকে নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে, জরুরি যানবাহনের চলাচলে সহযোগিতা নিশ্চিত করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইউনিটের গাড়ি প্রবেশ করতে পারবে না, ব্যক্তিগত শোডাউন বা মিছিল করে সমাবেশস্থলে আসা যাবে না ও সমাবেশ শেষে নির্ধারিত এলাকা পরিষ্কার করে স্থান ত্যাগ করতে হবে। 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের