• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

নেশাগ্রস্ত যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বরগুনা প্রতিনিধি    ৩ আগস্ট ২০২৫, ১১:৪৯ এ.এম.
যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা- ছবি প্রতীকী

বরগুনা সদর উপজেলার পুলিশ লাইন রোড এলাকায় মো. ইয়াসিন (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২ আগস্ট) ভোর আনুমানিক ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ইয়াসিনের বাড়ি বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন রোডে, টিটিসি সংলগ্ন এলাকায়। তার স্থায়ী ঠিকানা বরগুনার বেতাগী উপজেলার চরখালী গ্রাম। তার পিতার নাম মো. আব্দুল জলিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। গত কয়েকদিন ধরে তার হাতে টাকা না থাকায় সে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা চাইছিল। তবে পরিবার থেকে টাকা না পাওয়ায় সে ক্ষোভে-দুঃখে গতকাল রাতে বাসায় না ফিরে বাইরে অবস্থান করে।

শনিবার ভোরে ফজরের নামাজ আদায়ের আগে ইয়াসিনের বাবা পুকুরে ওজু করতে গিয়ে দেখতে পান, পুকুরপাড়ের একটি গাছে তার ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বরগুনা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

স্থানীয়দের মতে, ইয়াসিনের চলাফেরা ও আচরণে গত কিছুদিন ধরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। তার এই অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/জি

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ