• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক    ৩ আগস্ট ২০২৫, ০১:৪৩ পি.এম.
৫.১ মাত্রার ভূমিকম্প -ছবি প্রতীকী

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও আশপাশের এলাকায় আজ রোববার (৩ জুলাই) ভোররাতে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনে ভবনগুলো দুলে ওঠে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ২টা ৩ মিনিটে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের তাকহার প্রদেশের ফারখার এলাকার দক্ষিণ-পূর্বে ৫৮ কিলোমিটার দূরে, হিন্দুকুশ পর্বতমালার ভূমিকম্পপ্রবণ অঞ্চলে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২২.৬ কিলোমিটার।

কম্পন ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির পাশাপাশি খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। হঠাৎ মাঝরাতে কম্পনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

এর আগের দিন (২ জুলাই) দেশটিতে ৫.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। ফলে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি ভূকম্পনের কারণে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ১১ জুন পেশোয়ারে ৪.৭ মাত্রার এবং মে মাসে ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া ও উত্তর ওয়াজিরিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পগুলোর উৎপত্তি ছিল হিন্দুকুশ পর্বতমালার গভীরে।

উল্লেখ্য, ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পাকিস্তানের বিশেষ করে উত্তরাঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের