• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সৌদিতে ১ দিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক    ৩ আগস্ট ২০২৫, ০৪:০৭ পি.এম.
ছবি-সংগৃহীত

সৌদি আরবে এক দিনে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল শনিবার (২ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে চার সোমালি, তিন ইথিওপীয় নাগরিক এবং এক সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এসপিএ জানিয়েছে, ৭ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে ‘হাশিশ’ চোরাচালানের অভিযোগ ছিল, আর সৌদি নাগরিকটি নিজ মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়।

সাম্প্রতিক সময়ে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এএফপির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার মধ্যে ১৫৪ জন মাদক-সম্পর্কিত অপরাধে দণ্ডপ্রাপ্ত।

২০২২ সালে প্রায় তিন বছর পর সৌদি সরকার মৃত্যুদণ্ড কার্যকর করা আবার শুরু করে। এর পর থেকেই মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিচারপ্রক্রিয়া শেষে ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

চলমান এ প্রবণতায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক উপ-পরিচালক ক্রিস্টিন বেকারলে বলেন, ‘আমরা এক ভয়াবহ প্রবণতা দেখছি, যেখানে বিদেশিদের এমন অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, যেগুলোর জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য নয়।’

তবে সৌদি কর্তৃপক্ষ বলছে, জনশৃঙ্খলা রক্ষায় মৃত্যুদণ্ড প্রয়োজন এবং সব ধরনের আপিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এই সাজা কার্যকর করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের