• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

৫ আগস্ট পোশাক কারখানাগুলো বন্ধ থাকবে: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৭:০২ পি.এম.
পোশাক কারখানা। সংগৃহীত ছবি

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব পোশাক কারখানা ছুটির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে জাতীয় সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী প্রতি বছর শুরুতেই ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। যেহেতু ৫ আগস্টের এই সাধারণ ছুটি বছর শুরুর তালিকাভুক্ত উৎসব ছুটির মধ্যে ছিল না, তাই আইন অনুযায়ী এ দিন ছুটি দেওয়া বাধ্যতামূলক নয়।

তবুও, শহীদদের প্রতি সম্মান জানিয়ে এবং সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশে ৫ আগস্ট সব পোশাক কারখানা ছুটি রাখার জন্য মালিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন