• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকগুলোও তুলে ধরুন: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ১২:৪২ পি.এম.
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-ছবি সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সরকারের উন্নয়নমূলক ও সংস্কারমূলক উদ্যোগগুলোর প্রশংসা করা যেমন জরুরি, তেমনি গঠনমূলক সমালোচনাও প্রয়োজন।’

সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, ‘সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক দিক না দেখে ভালো দিকগুলোর প্রতিও দৃষ্টি দিতে হবে।’

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ইতিবাচক সুনাম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই সুনাম ধরে রাখা জরুরি। আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু নেতিবাচক দিকই তুলে ধরেন। অথচ ইতিবাচক পরিবর্তনের দিকেও নজর দেওয়া প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এটা ঠিক, সরকারের কোনো ভুল নেই- এমনটা বলছি না। সমালোচনা অবশ্যই প্রয়োজন, যাতে ভুলগুলো সংশোধন করা যায়।’

অনুষ্ঠানে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ‘ডিজিটাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন