• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভারতের ওপর পাল্টা শুল্ক বৃদ্ধির হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ১০:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা আমাদের কাছ থেকে কিছুই নেয় না, অথচ আমরাই তাদের বাজারে বিশাল সুযোগ দিই। এজন্য আমরা ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছি, তবে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও বাড়াতে যাচ্ছি।’

এর আগের দিন, সোমবার, ট্রাম্প জানান যে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশের বাইরে অতিরিক্ত শুল্ক আরোপের চিন্তা করছেন তিনি। তার অভিযোগ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরও ভারত সে দেশ থেকে তেল কিনছে এবং সেগুলো আবার খোলা বাজারে বেশি দামে বিক্রি করে লাভ করছে। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে চাপ থাকা সত্ত্বেও নয়াদিল্লি সরকার রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধে তাদের শোধনাগারগুলোকে কোনো নির্দেশ দেয়নি।’

এদিকে, ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, ‘জাতীয় স্বার্থ রক্ষায় ভারত প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের