• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেসির ভারত সফর ঘিরে ধোঁয়াশা, চুক্তিভঙ্গের অভিযোগ

স্পোর্টস ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ১০:৫৩ পি.এম.
আর্জেন্টিনা ফুটবল টিম। সংগৃহীত ছবি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলকে ২০২৫ সালের অক্টোবরে কেরালায় প্রীতি ম্যাচ খেলাতে আনার পরিকল্পনা ছিল ভারতের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের। এই উদ্দেশ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) প্রায় ২২৫ কোটি টাকাও পরিশোধ করা হয়।

কিন্তু এখন এএফএ সফরটি ২০২৬ সালের সেপ্টেম্বরে পিছিয়ে দিতে চাইছে, যা আয়োজকদের মতে স্পষ্ট চুক্তি লঙ্ঘন। আয়োজক প্রতিষ্ঠান ‘ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট’-এর ব্যবস্থাপক অ্যান্টো অগাস্টিন বলেন, “আমরা অর্থ দিয়েছি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মাঠে দেখার জন্য। এটা ভক্তদের সঙ্গে প্রতারণা।”

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান বলেন, “যদি তারা সময় দিয়েই থাকে, তবে সেই সময়েই আসতে হবে। আগামী বছর কেরালায় নির্বাচন, মার্চে ম্যাচ আয়োজন অসম্ভব।”

যদিও কেরালায় ম্যাচ আয়োজনে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তবুও মেসির ভারত সফর এখনো পুরোপুরি বাতিল হয়নি। চলতি বছরের ডিসেম্বর মাসে মেসির কলকাতা, মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদ সফরের সম্ভাবনা রয়েছে।

এদিকে, আগামী সেপ্টেম্বরে আর্জেন্টিনা দল ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে। ফলে সফরসূচি চূড়ান্ত না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

লাখো ভারতীয় ভক্ত মেসিকে মাঠে দেখার স্বপ্ন দেখেছিলেন। এখন দেখার বিষয়— সেই স্বপ্ন পূরণ হয় কি না।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃণমূলের প্রতিভায় গড়ে উঠবে বিশ্বমুখী ক্রীড়া: প্রতিমন্ত্রী আমিনুল হক
কূটনীতিতেও নতুন জোর তৃণমূলের প্রতিভায় গড়ে উঠবে বিশ্বমুখী ক্রীড়া: প্রতিমন্ত্রী আমিনুল হক
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
হয়রানি না করার নিশ্চয়তা পেলে দেশে ফিরবো: সাকিব আল হাসান
হয়রানি না করার নিশ্চয়তা পেলে দেশে ফিরবো: সাকিব আল হাসান