• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

হল কমিটি নিয়ে তোপের মুখে ঢাবি ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক    ৮ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নবঘোষিত হল কমিটিগুলো নিয়ে বিতর্ক ও অভিযোগ ওঠায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটির ঢাবি শাখা। কমিটির সদস্যরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাবি শাখার দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কয়েকজনের বিরুদ্ধে তথ্য গোপন করে সংগঠনে যুক্ত হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ যাচাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কমিটি অনুমোদন করেছেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
প্লেয়ার্স এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটির সাধারণ সভা অনুষ্ঠিত
প্লেয়ার্স এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটির সাধারণ সভা অনুষ্ঠিত
রাবিতে হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএসের বিরুদ্ধে
রাবিতে হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএসের বিরুদ্ধে