• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মুম্বাইয়ে ধরপাকড়

১১২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক    ৯ আগস্ট ২০২৫, ০৬:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই অভিযানের অংশ হিসেবে মুম্বাই ও আশপাশের এলাকা থেকে ১১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গ্রেপ্তারকৃতদের প্রথমে পুনে শহরে নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর (IAF) একটি বিশেষ বিমানে করে তাদের আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানো হয়। সেখান থেকে তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া ১১২ জনের মধ্যে ৯২ জনকে মুম্বাই শহর থেকে এবং বাকি ২০ জনকে মীরা-ভায়ান্দার ও থানে এলাকা থেকে আটক করা হয়। মুম্বাই পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শুধু গত বৃহস্পতিবারই ৯২ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছরে এ নিয়ে মুম্বাই থেকে মোট ৭১৯ জন বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হলো, যেখানে গত বছর এই সংখ্যা ছিল মাত্র ১৫২ জন।

পুলিশ জানায়, ১২ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে এসব অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪০ জন নারী, ৩৪ জন শিশু ও ১৮ জন পুরুষ রয়েছেন। তবে মীরা-ভায়ান্দার ও থানেতে আটক ২০ জনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রাজ্য পুলিশের এক কর্মকর্তা জানান, এখন থেকে অবৈধ অভিবাসীদের আসাম-বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হবে, এবং এ প্রক্রিয়াটি ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিদেশি আইন, ১৯৪৬-এর ধারা ৩ (২)(সি) অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের