• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

উপদেষ্টারা কেন তাদের সম্পদের বিবরণী প্রকাশ করলে না?

নিজস্ব প্রতিবেদক    ১১ আগস্ট ২০২৫, ১২:১৫ পি.এম.
সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। ছবি: সংগৃহীত

উপদেষ্টারা কেন তাদের সম্পদের বিবরণী, আয়ের বিবরণী এই এক বছরেও প্রকাশ করার সাহস পেলেন না বলে প্রশ্ন করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। তাদের দুর্বলতা কোথায়? এখান থেকে যদি আমরা দাবি করি, উপদেষ্টারা দুর্নীতি করছেন এবং সেই দুর্নীতির পরিমাণ সীমাহীন তাহলে কি অযৌক্তিক কিছু বলা হবে?

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

মঞ্জুরুল আলম পান্না বলেন, বেশ কয়েকজন উপদেষ্টার এপিএস-এর দুর্নীতির বিষয়ে যে অভিযোগগুলো এলো সেটি নিয়ে কি করা হয়েছে? একেবারে তো ধামাচাপা পড়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস ৩০০ কোটি টাকা আয় করেছেন, তিনি যে কয়দিন ছিলেন সেই কয়দিনে।

পান্না বলেন, এক বছর হয়ে গেল কোন উপদেষ্টা আজ অবধি তাদের সম্পদ বা আয়ের বিবরণী প্রকাশ করেননি। একমাত্র নাহিদ ইসলাম এনসিপির যিনি বর্তমান আহ্বায়ক, তিনি যখন ডাক ও টেলিযোগাযোগ বা অন্য আরেকটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন একেবারে শেষ পর্যায়ে তার সম্পদ এবং আয়ের বিবরণী প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এখন সরকারের ভেতর থেকে শুরু করে রাজনৈতিক মহল, সুশীল সমাজ, সাধারণ মানুষ সব মহলে তোলপাড় শুরু হয়েছে। এই সরকার শপথ নেয়ার পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দ্বিতীয় দফায় ভাষণে বলেছিলেন তার নিজের সম্পদের বিবরণী সহ সব উপদেষ্টার আয় এবং সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে এটি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ