• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

লাইভে কান্নার প্রশ্নই আসে না : মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক    ১১ আগস্ট ২০২৫, ১২:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

‘আমি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারি। লাইভে কাঁদলেন সাংবাদিক মাসুদ কামাল’ এমন শিরোনামে ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।  

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সাংবাদিক মাসুদ কামাল বলেন, আমি কোনো লাইভ করিনি। কান্নার তো প্রশ্ন আসে না।

তিনি আরো বলেন, আমি কখনো কোনো লাইভে এ রকম তথ্য কাউকে দেইনি। এই ফটোকার্ড কারা করেছেন, সেটাও বুঝতে পারছি না। আমি যদি কোনো লাইভ করি, তাহলে আমার চ্যানেল থেকে হবে। 

মাসুদ কামাল বলেন, ইউটিউব ও ফেসবুকে আমার চারটা চ্যানেল রয়েছে।

এর বাইরে কিছু নেই। কিন্তু দেখলাম একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এগুলো অনেকে শেয়ার করেছেন। আমি এমন কোনো কথা বলিনি।

তিনি বলেন, ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তারের পর থেকে আমাকে নিয়ে এগুলো শুরু হয়েছে। ড. কলিমউল্লার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। যার কারণে উনি গ্রেপ্তার হয়েছেন। আমার বিরুদ্ধে তো অর্থনৈতিক সংশ্লিষ্টতা, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে থাকা, এ রকম কখনোই ছিল না। সারা জীবন সাংবাদিকতা করেছি।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ