• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: ইউনূস

নিজস্ব প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ১১:১০ এ.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কুয়ালালামপুরে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। এ লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।’

এ সময় মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন,‘বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, জ্বালানি এবং কৃষি খাতে বিনিয়োগকারীরা ব্যাপক সুফল পেতে পারেন।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘রোহিঙ্গা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ সংকট সমাধানে আমরা আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করছি।’

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। সফরের প্রথম দিনেই এসব চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফর চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি : সেনাপ্রধান
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি : সেনাপ্রধান
এডিবির বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের সুবিধা পাবে বাংলাদেশ
এডিবির বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের সুবিধা পাবে বাংলাদেশ