• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনে বিএনপি ২৫০টির অধিক আসন পেয়ে জয়লাভ করবে: দুলু

নাটোর প্রতিনিধি    ১৫ আগস্ট ২০২৫, ০৬:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে পূর্ব আলোচনা হয়েছে, সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কয়েক দিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

শুক্রবার (১৫ আগস্ট) নাটোরের নলডাঙ্গায় তার বাবা ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২৫০টির অধিক আসন পেয়ে জয়লাভ করবে। এতে ভয় পেয়ে একটি–দুটি রাজনৈতিক দল আতঙ্কিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। বাংলাদেশের মানুষ এই নির্বাচনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন। আগামী নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান।

এ সময় জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার