• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জামায়াত ও এনসিপি চায় না নির্বাচন হোক: দুলু

নাটোর প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৫:৩২ পি.এম.
বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: ভিওডি বাংলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। জামায়াত ও এসসিপি চায় না এই দেশে নির্বাচন হোক।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে নাটোরের ভূষণগাছায় চারদিনব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এনসিপি ও জামায়াত মনে করে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। সবাই চায় একটা নিরপেক্ষ নির্বাচন। যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী ও দলকে ক্ষমতায় বসাবে। তাই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র ও চক্রান্তকে রুখে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভূষন গাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামানিক, সাধারন সম্পাদক সত্যেন কুমার দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার