• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চান্দিনায় প্রাইভেটকারের চাপায় মা ও মেয়ে নিহত

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ১১:১৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

কুমিল্লার চান্দিনা উপজেলায় দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (৩০) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (৫)।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মা-মেয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয় এবং সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাহিনুর ও তাকিয়ার মৃত্যু হয়।

প্রাইভেটকারটি খাদে পড়ার সময় গাড়িতে থাকা তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। গাড়ি উদ্ধারে কাজ চলছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবান
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে লঘুচাপের নতুন শঙ্কা
ছবি: সংগৃহীত
তিতাস নদীর তীর ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা