• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৫১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ আগস্ট ২০২৫, ১১:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫১ জনে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩২৮ জন।

জিও নিউজের বরাতে জানা গেছে, এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। বন্যা ও ভূমিধসের ফলে খাইবার পাখতুনখোয়ার বুনের, সোয়াত, মানসেহরা, বাজাউর এবং বাটাগ্রাম জেলায় ঘরবাড়ি, দোকানপাট ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এসব অঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে কর্তৃপক্ষ আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

খাইবার পাখতুনখোয়া ছাড়াও গিলগিট বালতিস্তানে ১২ জন এবং আজাদ কাশ্মীরে মারা গেছেন আরও ১১ জন।

বুনের জেলার বেশন্ত্রি গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বন্যার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দাফন-জানাজার জন্য পর্যন্ত লোক পাওয়া যায়নি। আশপাশের গ্রামের মানুষ এসে সহযোগিতা করেন। স্থানীয়রা জানান, প্রায় প্রতিটি পরিবারই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে বেশি বিপর্যস্ত এলাকাগুলো হলো: বুনের, সোয়াত, বাজাউর, তোরঘর, মানসেহরা, শাংলা ও বাটগ্রাম।

বেশন্ত্রি গ্রামেই হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ঘরবাড়ি ধসে পড়েছে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় রাতের আঁধারে উদ্ধারকারীরা প্রচণ্ড দুর্ভোগে পড়ছেন।
হাসপাতালগুলোতেও দেখা দিয়েছে চরম সংকট-মৃতদেহ ও আহতদের ভিড়ে হিমশিম খাচ্ছে চিকিৎসা সেবা।

পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে প্রাদেশিক সরকার। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য ৫০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু বুনের জেলাতেই বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ কোটি রুপি। দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী।

সূত্র: এএফপি ও জিও নিউজ

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের