• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

প্রতিদিন আদা খেলে কী হয়?

লাইফস্টাইল    ১৯ আগস্ট ২০২৫, ০২:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সর্দি–কাশি দূর করা থেকে শুরু করে ভারী খাবারের পর হজমে সহায়তা-আদার উপকারিতা অনেক। চা হোক কিংবা মসলাদার রান্না, প্রতিদিনের খাবারে আদা থাকা যেন অভ্যাসে পরিণত হয়েছে। কারণ, এই মসলা শুধু স্বাদই বাড়ায় না, শরীরের জন্যও নিয়ে আসে নানা উপকার। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন অল্প পরিমাণে আদা খেলে কী কী উপকার পাওয়া যায়-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: আদায় আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। আয়ুর্বেদ মতে, আদা রোগ প্রতিরোধের অন্যতম সেরা উপাদান। কাটা আদা, দারুচিনি ও লেমনগ্রাস গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রেখে মধু মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে।

 হজমে সহায়তা করে: গ্যাস, পেট ফাঁপা কিংবা বমি বমি ভাব-সব ধরনের হজম সমস্যার সমাধানে আদা কার্যকর। এটি হজম রস তৈরি করতে সহায়তা করে, অন্ত্রকে সুরক্ষা দেয় এবং খাবার দ্রুত হজমে সাহায্য করে।

প্রদাহ ও ব্যথা কমায়: ওয়ার্কআউটের পর বা জয়েন্টের ব্যথায় আদা দারুণ কাজ করে। এর প্রদাহ-বিরোধী গুণ ফোলাভাব ও ব্যথা কমায় এবং ধীরে ধীরে জয়েন্টকে নমনীয় করতে সাহায্য করে।

রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখে: নিয়মিত অল্প পরিমাণে আদা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি সহায়ক হলেও ওষুধের বিকল্প নয়।

 ঠান্ডা লাগা ও গলা ব্যথা দূর করে: এক কাপ গরম আদা চা ঠান্ডা-কাশি উপশমে কার্যকর। এটি বুকের কফ পরিষ্কার করে, গলা ব্যথা প্রশমিত করে এবং শরীরকে উষ্ণ রাখে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের শত্রু ছারপোকা
ঘুমের শত্রু ছারপোকা
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?