• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তানে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ৭০০ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ আগস্ট ২০২৫, ০৯:১৯ পি.এম.
পাকিস্তানে ভয়াবহ বন্যা। সংগৃহীত ছবি

পাকিস্তানে টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা প্রায় ৭০০ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আরও ২৬ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৯ জনে।

মঙ্গলবার (১৯ আগস্ট) পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুনের অঞ্চল, যেখানে অন্তত ২২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। অনেক গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে, এখনো নিখোঁজ আছেন বহু মানুষ। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে অভিযান চালাচ্ছেন।

পাকিস্তানে ভয়াবহ বন্যায় চারিদিক যেন ধ্বংসস্তূপ।

শত শত প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়েছে বিপুল অবকাঠামো। বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি, গবাদিপশু ও জীবিকা নির্বাহের প্রায় সবকিছু। এখন পর্যন্ত অন্তত ৭৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩৪৯টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আক্রান্ত এলাকা থেকে প্রায় ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এক হাজারের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নতুন করে আরও বন্যার আশঙ্কা রয়েছে। খাইবার পাখতুনখাওয়া ও আশপাশের অঞ্চলগুলোতে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের