• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াংকা মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর ‎বুলেট বৈরাগীর হত্যাকারীদের বিচারের দাবিতে জকসুর মানববন্ধন বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি উদ্ধার অবৈধ ব্যাটারিচালিত রিক্সা নাগরিকদের জন্য মরণ ফাঁদ : আবদুস সালাম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ কারাগারে বন্দিদের জন্য চালু হচ্ছে ক্যাশলেস সুবিধা বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট বিএনপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক

সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম

সিলেট প্রতিনিধি    ২১ আগস্ট ২০২৫, ১২:৪০ পি.এম.
মো. সারওয়ার আলম-ভিওডি বাংলা

মো. সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে সিলেট জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করলে তাকে স্বাগত জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী।

সম্প্রতি ‘পাথরকাণ্ড’ ঘটনায় সরকার সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে প্রত্যাহার করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেন। একই সময় র‌্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সারওয়ার আলম এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিদায়ী জেলা প্রশাসক মাহবুব মুরাদ বুধবার বিকেলে সিলেট ত্যাগ করেন। এর আগে জেলা প্রশাসন কার্যালয়ে কর্মকর্তারা তাকে বিদায় জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্যের নতুন কমিটি
শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্যের নতুন কমিটি
গোবিন্দগঞ্জ সামান্য বৃষ্টিতেই দুর্ভোগের শিকার স্থানীরা
গোবিন্দগঞ্জ সামান্য বৃষ্টিতেই দুর্ভোগের শিকার স্থানীরা
কলমাকান্দায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কলমাকান্দায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত