• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় পরীক্ষা দিতে এসে কলেজছাত্রীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি    ২১ আগস্ট ২০২৫, ০৩:৪০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ছাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শরিফা। এ সময় তার মুখ দিয়ে গাঢ় পদার্থ বের হতে থাকে। সহপাঠী ও শিক্ষকরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, স্ট্রোকজনিত কারণে তিনি মারা যেতে পারেন। তবে নিশ্চিত কারণ জানা যায়নি। পরিবারের অনুরোধে কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।

শরিফা শহরের মাছখোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের মেয়ে। তার রোল নম্বর ছিল ২২১৬১২১। দেড় মাস আগে তার বিয়ে হয় বলে পরিবার জানিয়েছে। 

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সে ছিল মেধাবী ছাত্রী। তার আত্মার মাগফেরাত কামনায় আগামী ২৪ আগস্ট (রোববার) বাদ যোহর কলেজ মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।’

অকাল মৃত্যুর ঘটনায় কলেজজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম
জামায়াতের কথা ও কাজে মিল নেই: রেজাউল করীম
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
১৩ তারিখ থেকে চাঁদাবাজির দিন শেষ: শফিকুর রহমান
জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে
আলী রীয়াজ জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে