• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ফেনী-২ আসনে লড়বেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

ভিওডি বাংলা ডেস্ক    ২২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পি.এম.
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসে মঞ্জু লিখেছেন, অনেকেই জানতে চান তিনি নির্বাচন করবেন কি না। এ বিষয়ে তিনি বলেন, “হ্যাঁ, ইনশাআল্লাহ আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ আসন থেকে নির্বাচন করব।”

তিনি আরও উল্লেখ করেন, এবি পার্টি নতুন ও বিকাশমান রাজনৈতিক দল। এখনো সাংগঠনিক শক্তি বিস্তৃত নয় এবং অর্থনৈতিক ভিতও তৈরি হয়নি। তবে সমালোচনা ও উৎসাহ—দুটিকেই সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তিনি।

মঞ্জু বলেন, “যে কোনো নতুন উদ্যোগ শূন্য থেকেই শুরু হয়। কেউ বলবে জামানত হারাবেন, কেউ বলবে এমপি দূরের কথা মেম্বারও হতে পারবেন না। তবে সামান্য থেকে শুরু করে ধীরে ধীরে বৃহৎ পরিসরে পৌঁছানোই মূল লক্ষ্য।”

এবি পার্টির চেয়ারম্যান জানান, সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। তবে আপাতত তিনি শুধু জানিয়ে রাখলেন—যদি নির্বাচন হয়, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে দমন-পীড়নের রাজনীতিতে কারাভোগ করা মঞ্জু গত বছরের ৫ আগস্টের পর থেকে নিজ জেলা ফেনীতে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ