• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

রাজবাড়ীকে আধুনিক জেলা গড়ার প্রতিশ্রুতি খৈয়মের

রাজবাড়ী প্রতিনিধি    ২২ আগস্ট ২০২৫, ০৮:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমির মতো পরিস্থিতি সৃষ্টি হয়, আবার বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় ভয়াবহ বন্যার কবলে পড়ে মানুষ। বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এতে নদী শাসন, কৃষি সেচ, বন্যা নিয়ন্ত্রণসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। পাশাপাশি রাজবাড়ীকে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলা হবে বলেও আশ্বাস দেন তিনি।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক সংসদ সদস্য খৈয়ম।

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১৪ শতাধিক ছাত্র-জনতাকে হত্যার পরও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি। অবশেষে তাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে।”

খৈয়ম অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে দমন-পীড়ন, গুম ও খুন। পাশাপাশি শত শত কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে নিঃস্ব করে দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।

সভায় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, অ্যাডভোকেট এবিএম সাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কেএ সবুর শাহিন, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, সিনিয়র সহসভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আলম বকুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নিকবার হোসেন মনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল, সাধারণ সম্পাদক শাহা আলম, জেলা জাসাসের সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন, নাজিরুল ইসলাম তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মৃধা ও সাংগঠনিক সম্পাদক মো. চুন্নু মীর মালত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
টমটমচালক হত্যা নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ