• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেত্রকোণায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি    ২৩ আগস্ট ২০২৫, ০৬:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণার পূর্বধলায় ১৯ মামলার আসামি যুবলীগ নেতা বুলবুল মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) রাতে ময়মনসিংহের ধুবাউড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৩ আগস্ট) পূর্বধলা থানার ওসি মুহাম্মদ নূরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হোগলা ইউনিয়নজুড়ে বুলবুল মীরের দাপট ছিল প্রবল। যুবলীগের সহসভাপতির পরিচয়কে ব্যবহার করে তিনি বছরের পর বছর মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, ডাকাতিসহ নানামুখী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রভাবশালী অবস্থানের কারণে এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করতেন না।

হোগলা ইউপি সদস্য মো. দুলাল খান বলেন, বুলবুলের অত্যাচারে ইউনিয়নের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বলেন, বুলবুল একজন চিহ্নিত সন্ত্রাসী। মাদক থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যেখানে সে জড়িত নয়। যুবলীগের পরিচয় ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ নূরুল আলম কালবেলাকে বলেন, বুলবুল মীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ ১৯টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী