• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক    ২৬ আগস্ট ২০২৫, ১০:৪৫ এ.এম.
ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিট থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আবেদনের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি এ–সংক্রান্ত শুনানি মুলতবি করেছিলেন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিম উল্লাহসহ তিনজন রিট করেন। হাইকোর্ট ২০০৪ সালের ৪ আগস্ট রিট খারিজ করে এ ব্যবস্থা বৈধ ঘোষণা করেন।

এরপর আপিলের প্রেক্ষিতে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় জাতীয় সংসদে ২০১১ সালের ৩০ জুন পাস হয় পঞ্চদশ সংশোধনী, যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুনর্বিবেচনার আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

এর বাইরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (১৬ অক্টোবর), জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (২৩ অক্টোবর) এবং নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আলাদাভাবে রিভিউ আবেদন করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না
মঞ্জুরুল আহসান মুন্সী: কুমিল্লা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট খারিজ
পরীক্ষা শুক্রবার ৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট খারিজ