• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ১০:৩৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় মাসুদ প্যায়াদা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার পখিরা এলাকার আচমত আলী খান সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের বুলু প্যায়াদার ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মাসুদ। আচমত আলী খান সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হাওলাদার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের নিচে আটকে পড়েন মাসুদ। পড়ে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রূপগঞ্জে অভিযানে গিয়ে মারধরের শিকার ডিবির ৩ সদস্য
রূপগঞ্জে অভিযানে গিয়ে মারধরের শিকার ডিবির ৩ সদস্য