• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতার আটক

কুষ্টিয়া প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৭:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার আদালতে তোলার সময় 'জয় বাংলা' শ্লোগান দিতে থাকেন কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ হোসেন পাপ্পু।  কুমারখালীতে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুকে গত ২৬ আগষ্ট ঢাকা মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বুধবার দুপুরে আদালতে তোলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন পাপ্পু ও দলের নেতাকর্মীরা। তবে স্লোগান দিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়ার কারণে নেতাকর্মীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে৷ পুলিশ ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় তারা এ স্লোগান দিতে দিতে আদালত ভবনে প্রবেশ করেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান।

গ্রেপ্তার ফরহাদ হোসেন পাপ্পু (২৬) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার মতি হোসেনের ছেলে। তিনি কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷ এ ছাড়া, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

আদালত, আইনজীবী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতা পাপ্পুকে গাড়িতে আদালতে আনে পুলিশ। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দেন পাপ্পু। এ সময় ছাত্রলীগের প্রায় ১০ জন নেতাকর্মী তার সঙ্গে স্লোগান দিয়ে তারা পালিয়ে যান। পরে আদালতের মাধ্যমে ওই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে৷

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী