• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

আগামী নির্বাচন যেন গণপরিষদ নির্বাচন হয়: এনসিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, ‘ইতিমধ্যে জাতীয় ঐকমত্যের মিশন জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে, এখনো চূড়ান্ত হয়নি। সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি। জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচন হবে, সেটা যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়।’

রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

আরিফুল ইসলাম আদীব আরও বলেন, ‘যে গণপরিষদ নির্বাচন হবে, তার মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ ৫৫ বা ৫৪ বছরের যে রাজনৈতিক সংকট, একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে।’

আদীব বলেন, ‘বর্তমান যে নির্বাচন কমিশন আছে, এই কমিশন গঠনের সময়ে আমরা তখন নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এবং এখনো আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সে বিষয়ে যে, নির্বাচন কমিশন তাদের সক্ষমতা ও নিরপেক্ষতার বিষয়ে যেন প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন। কারণ, আপনারা দেখতে পাবেন, কিছুদিন আগেও একটি নির্বাচন করার আগে জাস্ট সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনের মধ্যে যেভাবে অন্য পক্ষকে হামলা করা হয়েছে, বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সঙ্গে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে।’

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের লোগো
ছাত্রদলে থাকছে না ঢাবি আধিপত্য, ‘সুপার ফাইভে’ নারী নেতৃত্ব!
রামিসার মায়ের খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক
রামিসার মায়ের খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক
মিরপুরের কাউন্দিয়া সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশনের ইজারাদারের কার্যক্রমের শুভ উদ্বোধনে বক্তব্য দেন সানজিদা ইসলাম তুলি। ছবি: ভিওডি বাংলা
জনগণের আস্থা বাস্তবায়নে কাজ করছে সরকার: তুলি