• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল

স্পোর্টস ডেস্ক    ২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পি.এম.
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকে নিজের ইচ্ছার কথা জানান বিসিবি সভাপতি।

বুলবুল জানান, দেশের ক্রিকেটের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত তিন মাস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করলেও এবার সরাসরি নির্বাচন করেই ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে দেশের প্রয়োজনে কাজ করতে চান বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার।

এর আগে গত ২৮ আগস্ট বিসিবি সভাপতির চলতি মেয়াদ শেষের দেশের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন বুলবুল।  তিনি বলেছিলেন, 'আমার ব্যক্তিগত যে ইচ্ছা… দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল (আইসিসিতে)। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।'

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড