• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা বিএনপি এ আনন্দ র‌্যালীর আয়োজন করে। এ উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হন। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ও সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবির নেতৃত্বে নাগরপুর সরকারি কলেজ থেকে বিশাল আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নাগরপুর সদর বাজার ও উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে কলেজ মাঠের আলোচনা সভায় মিলিত হয়। 

র‌্যালীতে নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, মো. তোফায়েল মোল্লা, শিব শংকর সূত্রধর, সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু, মো. শরিফ উদ্দিন আরজু, এ্যাড. ইকবাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান আতিক, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সাবেক যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে যে কোন ধরনের চক্রান্ত বিএনপি রুখে দিবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, আগামী ২৬ সালের ফেব্রুয়ারীতে নির্বাচন দিতে হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার