• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ১০৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই ত্রাণপ্রার্থী ছিলেন।

আলজাজিরা বুধবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুধু গাজা সিটিতেই মঙ্গলবার ৫০ জনের বেশি নিহত হয়েছেন। শহরটি পুরোপুরি দখলের চেষ্টায় ইসরায়েলি বাহিনী সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ঘনবসতিপূর্ণ আল-সাবরা এলাকা, যেখানে কয়েকদিন ধরে ধারাবাহিক বোমা হামলা চলছে। সর্বশেষ হামলায় একটি ত্রাণ শিবিরও আক্রান্ত হয়, সেখানে ৩২ জন হতাহত হয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় অনাহারে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। ত্রাণ সরবরাহে ভাটার কারণে দুর্ভিক্ষ মারাত্মক রূপ নিয়েছে।

গাজায় চলমান যুদ্ধ এখন “সিদ্ধান্তমূলক ধাপে” পৌঁছেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সেনাবাহিনীর রিজার্ভ সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয়, বরং পুরো ‘ইরানি অক্ষকে’ দুর্বল করা, যার মধ্যে রয়েছে গাজা, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনের হুতিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামির জানিয়েছেন, গাজা সিটিতে স্থল অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অভিযান আরও তীব্র হবে।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ২৭০ জনের বেশি।

এদিকে, আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের আসামি নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, “আমরা হামাসকে পরাজিত করার জন্য লড়ছি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের