• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শুল্ক নিয়ে এবার সুপ্রিম কোর্টে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সুপ্রিম কোর্টকে নিম্ন আদালতের রায় বাতিল করার অনুরোধ জানিয়েছেন। ওই রায়ে ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ককে অবৈধ বলা হয়েছিল।

স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে দায়ের করা আবেদনে ট্রাম্প প্রশাসন বিচারপতিদের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে। আবেদনে বলা হয়েছে, আমদানি কর আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে-এমন রায় দেওয়া উচিত।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত রায় দেয়, প্রেসিডেন্ট শুল্ক আরোপের ক্ষমতার অপব্যবহার করেছেন। আদালতের মতে, শুল্ক আরোপ কংগ্রেসের ক্ষমতার মধ্যে পড়ে, প্রেসিডেন্টের নয়।

এই মামলাটি ট্রাম্পের অর্থনৈতিক ও বৈদেশিক নীতি উল্টে দিতে পারে এবং যুক্তরাষ্ট্রকে বিলিয়ন ডলার শুল্ক ফেরত দিতে বাধ্য করতে পারে। যদিও আপিল আদালত ট্রাম্পের বিরুদ্ধে রায় দিয়েছে, তবে আপিলের সুযোগ রেখেছে এবং রায় কার্যকর হওয়া আপাতত স্থগিত রয়েছে।

মার্কিন সরকারের সলিসিটর জেনারেল জন সাওয়ার আবেদন দাখিলের সময় বলেন, “এই মামলার ঝুঁকি এর চেয়ে বড় হতে পারে না।” তিনি উল্লেখ করেন, নিম্ন আদালতের ভুল রায় চলমান বাণিজ্য আলোচনাকে ব্যাহত করেছে এবং প্রেসিডেন্টের অর্থনৈতিক ও বৈদেশিক নীতি বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের