• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সাকিবকে নিয়ে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ পি.এম.

বাংলাদেশ ক্রিকেটের দুই বড় নাম, তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। একসময় তাদের বন্ধুত্বের খবর শোনা গেলেও বর্তমানে তাদের অবস্থান সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক কারণে এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তামিম ইকবাল। তাদের এই পৃথক অবস্থান ক্রিকেটের পরিপ্রেক্ষিতে নতুন ধরণের আলোচনা ও নজর কাড়ছে।

সাকিব রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন। এ বিষয়ে তামিম বলেন, সে একজন একটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। যদি সে ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা তাকে যোগ্য মনে করেন, অবশ্যই সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে। তাকে দেশে ফেরানো আমার হাতে নেই। এখানে আইনি বিষয় জড়িয়ে আছে।

তামিম আরও বলেন, দেশের পরিস্থিতি আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তার বিরুদ্ধে মামলা আছে। যদি সে সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে বাংলাদেশের, কোনো বিদেশি ক্রিকেটার নয়।

জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে দেশে আসতেই হবে বলেও উল্লেখ করেন তামিম, কোর্টের মামলা পরিচালনা বা তুলে নেওয়া বিসিবির বিষয় নয়। সাকিবকে দেশে ফিরে অনুশীলন করতে হবে। এটা তার দেশ, তার ক্যারিয়ার, সব সিদ্ধান্ত তার।

তামিমের এই মন্তব্যে স্পষ্ট যে, সাকিবের জাতীয় দলে পুনরাগমন নির্ভর করবে মূলত তার ব্যক্তিগত ফিটনেস, আইনি পরিস্থিতি এবং নির্বাচকের সিদ্ধান্তের ওপর।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড