• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন হবে না: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি    ৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এ.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না। এখন নির্বাচনের নামে যে আয়োজন হচ্ছে তা একটা দলকে ক্ষমতায় আনার জন্য। আমরা ইউনূস সাহেবকে বলতে চাই এটাই যদি আপনার মনে থাকে তাহলে ভোট দিয়ে টাকা অপচয় না করে এমনিই ঘোষণা দিয়ে দেন। ইউনূসসহ এই সরকারের অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কোন রকমে একটা কিছু দিয়ে চলে যেতে চাচ্ছে। ভিপি নুরের উপর যেভাবে হামলা হয়েছে কোন স্বাধীন দেশে এভাবে কাউকে মারা হয় না। আমরা যদি এর প্রতিবাদ না করি তাহলে আমাদের উপরেও এই হামলা হবে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

সারজিস বলেন, জাপা ও আওয়ামী লীগ বাংলাদেশবিরোধী শক্তি, এরা ভারতের এজেন্ট। যারা এদের রাজনীতিতে পুনর্বাসন করতে চেষ্টা করছে তাদের চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ কখনো এদের আসতে দিবে না। আসতে হলে আমাদের রক্তের ওপর দিয়ে আসতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের অনেক রাজনৈতিক দলে দেখি বড় বড় নেতা ভালো ভালো কথা বলেন। কিন্তু তারা এখন অবৈধভাবে বালু উত্তোলনে ব্যস্ত, কেউ রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনে ব্যস্ত, কেউ চাঁদা নিতে ব্যস্ত, কেউ মিথ্যে মামলা দিয়ে মামলা বাণিজ্য করতে ব্যস্ত। আগামীর বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না।

সারজিস আলম বলেন, পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলগুলোতে ছাত্রদলের কমিটি দেওয়া শুরু করেছে। যেই সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ করতে পারেনি সেই সাহস চব্বিশ পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করছে। এই বাংলাদেশের কোনো স্কুল কলেজে ছাত্র রাজনীতির নামে লেজুরবৃত্তি রাজনীতি চলবে না। স্কুলকলেজগুলোতে আহ্বায়ক কমিটির নামে আওয়ামী লীগের মতো বিএনপির অযোগ্য লোকজন সভাপতি হয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

এনসিপির কেন্দ্রীয় এই নেতা বলেন, তেঁতুলিয়া উপজেলার প্রথমসারির বিএনপির নেতারা কোথায় কোথায় চাঁদা নেন সব খবর আমাদের কাছে আছে। এ সময় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলেন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে আগামী ১৫ অক্টোবরের মধ্যে পঞ্চগড়ের জেলা ও পৌরসভাগুলোতে এনসিপির কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে পঞ্চগড়ের এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের