• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাজাউরে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ, নিহত ১

স্পোর্টস ডেস্ক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ এ.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক খার জানান, বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) মাধ্যমে ঘটানো হয়। এটি পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে হামলা হিসেবে চালানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে একই দিনে জেলার লোই মামুন্ড তহসিলের লাঘারি এলাকায় সন্ত্রাসীরা একটি কোয়াডকপ্টারের মাধ্যমে থানায় হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য ও এক বেসামরিক নাগরিক আহত হন। আহত পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাবিব ও নাজিব খানকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশের জনসংযোগ কর্মকর্তা ইসরার খান জানান, সন্ত্রাসীরা কোয়াডকপ্টারের মাধ্যমে আরেকটি হামলার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

ডনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তারা ধারণা করছেন, সম্প্রতি নিরাপত্তা বাহিনী পরিচালিত ‘অপারেশন সারবাকাফ’-এ সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের জবাব হিসেবেই এ ধরনের পাল্টা হামলা হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড