• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

কিশোরগঞ্জে প্রভাষকের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পি.এম.
হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক দ্বীন ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর ) রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফজলু মিয়া (২২) ওই মামলার আসামি। সে হোসেনপুর পৌর এলাকার বাসিন্দা।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে কলেজের সভাকক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে ভোকেশনাল শাখার শিক্ষক মোবারক হোসেনের সাথে একই কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক দীন ইসলামের বাক বিতন্ডা হয়। এরই ধারাবাহিকতায় ওই শিক্ষক কলেজ থেকে বের হওয়ার সময় বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হন প্রভাষক দীন ইসলাম। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রাক-নির্বাচনী পরীক্ষা বয়কট করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ইউএনও কাজী নাহিদ ইভা, এসিল্যান্ড মোহসী মাসনাদ ও অফিসার ইনচার্জ মারুফ হোসেন ঘটনাস্থলে এসে দোষীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
 
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, ওই মামলার  ঘটনায় দীন ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সে প্রেক্ষিতে ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তারে সচেষ্ট রয়েছেন পুলিশ।

ভিওডি বাংলা/ মোঃ শামছুল হক / আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী