• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ

ভোট দিয়ে বার্তা দিলেন সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর সাদিক কায়েম বলেন, “ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমে আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি সুষ্ঠু নির্বাচন গড়ে তুলতে চাই। শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে।”

তিনি সকল প্রার্থীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, “যেভাবে নির্বাচন শুরু হয়েছে, আমরা আশা করবো শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল থাকবে। আমরা সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়, শিক্ষার্থীরা তা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “আমরা চাই এ নির্বাচনের মাধ্যমে সারাদেশে চমৎকার বার্তা যাক। গত ১৬ বছরে আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম, গণতন্ত্রে আমাদের কোনো অধিকার ছিল না। এবার আমরা গণতন্ত্রের একটি স্থায়ী ও পরিণত রূপের দিকে যেতে চাই। আশা করছি ডাকসু নির্বাচন সেই বার্তা দেবে।”

এদিকে, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫, জিএস পদে ১৯ এবং এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামীম-মায়েদ পরিষদ’ থেকে ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ আলোচনায় রয়েছেন।

অন্যদিকে, শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গণতান্ত্রিক ছাত্রসংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে ভিপি পদে আবদুল কাদের এবং জিএস পদে আবু বাকের মজুমদার লড়ছেন। এ ছাড়া ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরবর্তীতে আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ান মাহিন সরকার।

এবার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে ভিপি পদে উমামা ফাতেমা, ছাত্রঅধিকার পরিষদ থেকে ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা এবং বামপন্থী শিক্ষার্থীদের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে মেঘমল্লার বসু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩ ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ অনুষদে ডিন নিয়োগ
ছবি: সংগৃহীত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে শিক্ষক বরখাস্ত
ছবি: সংগৃহীত
ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবির, সতর্ক করল সংগঠনটি