• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ

এই সুখে কারও যেন নজর না লাগে: পরীমণি

বিনোদন ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পি.এম.
চিত্রনায়িকা পরীমণি -ছবি সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি -ছবি সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবনে নানা আলোচনায় থাকলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চতায় পৌঁছেছেন। অভিনেতা শরিফুল রাজকে প্রেম করে বিয়ে করেন তিনি। এরপর তাদের ঘর আলো করে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

তবে সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমানে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়েই সময় কাটাচ্ছেন পরীমণি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো খুনসুটির মুহূর্ত শেয়ার করেন তিনি। সম্প্রতি ছেলে ও দত্তক মেয়েকে নিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নায়িকা।

ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন-“এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ এভাবে আমার ঘরে ফেরার অপেক্ষায় থাকেনি। গতকাল রাতে অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরতেই দরজা খুলে তারা দু’জন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। জীবনে আর কি লাগে! শুকরিয়া খোদা।”

তিনি আরও লিখেছেন-“আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর, পরিপূর্ণ আমার জীবন। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দীপিকাকে নিয়ে ভাইরাল মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুজাম্মিল
ছবি: সংগৃহীত
কাঠমিস্ত্রি থেকে ৪ হাজার কোটি টাকার মালিক
ছবি: সংগৃহীত
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ